প্রতীকী ছবি
সারাদেশ

দুই বংশের বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলায় দুই বংশের পূর্বশত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন : মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নে চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব হাওলাদার (৬০) চর কমিশনার গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সেতু ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

ওসি জানান, বরিশালের বাবুগঞ্জ-মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। দুই বংশের বিরোধে এরইমধ্যে সংঘর্ষ ও একাধিক হত্যার ঘটনাও ঘটেছে। তারই ধারাবাহিকতায় সরদার বংশের লোকজন হাওলাদার বংশের বৃদ্ধ রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

ওসি আরও বলেন, ঘটনার পর ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা