ছবি-সংগৃহীত
সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আরও পড়ুন : বগুড়ায় মদপানে একজনের মৃত্যু

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম- মো. আকাশ (১৩) । সে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঁঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- পারভিন আক্তার, মনির হোসেন ও মোসলেহ উদ্দিনসহ পাঁচজন।

আরও পড়ুন : দুই নবজাতকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি নোয়খালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোচালক ও পাঁচ যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে আকাশ নামের এক কিশোর মারা যায়।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয়জনকে আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা