সারাদেশ

খাগড়াছড়িতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পর্যটন শিল্পের মনোমুগ্ধকর, মানসম্মত হোটেল-মোটেল ও বিদেশি পর্যটকদের দৃষ্টি ফেরাতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানি

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন শিল্প উন্নয়নে স্থানীয়ভাবে এ খাতে জড়িত সংশ্লিষ্টদের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ মন্তব্য করে বলেন, পর্যটন শিল্প বিকাশে মানসম্মত হোটেল মোটেল গড়ে তুলতে ভূমির সংকট পার্বত্য চট্টগ্রামে, বিদেশি পর্যটকদের আকর্ষণে ব্যর্থতাসহ নানা ভৌগলিক প্রতিবন্ধকতা রয়েছে এ খাতকে ঘিরে। এ শিল্পকে বিকশিত হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এসব সংকট উত্তরণের বিকল্প নেই।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

বক্তব্যে আরও বলেন, পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিতে পরিবহন, খাবার ও আবাসিক হোটেল মালিকদের নির্দেশনা দেয়া হয়। এছাড়া সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।

এ সময় টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ টুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা