ছবি: সংগৃহীত
জাতীয়

মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর। মুক্ত বাজার অর্থনীতির যুগে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: সরকার প্রতিশ্রুতির বেশি কাজ করেছেন

শনিবার (১৪ অক্টোবর) ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, এবার বিশ্ব মান দিবসে গত বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ বহাল রাখা হয়েছে। এসডিজির প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করি।

আরও পড়ুন: রাজধানীতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। আওয়ামী লীগ সরকার তার সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতির পিতার নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিডিএসআই), আইএসও’র এবং ১৯৭৫ সালে কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের (সিএসি) সদস্য পদ লাভ করে।

আরও পড়ুন: ডেঙ্গু কাড়ল ১৩ প্রাণ, হাসপাতালে ১৬৭৩

পরবর্তীতে বিএসটিআই আরও ৪ টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা- ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েট অ্যান্ড মেজারস (বিআইপিএম), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজি (ওআইএমএল) ও এশিয়া প্যাসিফিক মেট্রোলজি প্রোগ্রাম (এপিএমপি) এবং মান সংক্রান্ত সার্কভুক্ত আঞ্চলিক সংস্থা- সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের (এসএআরএসও) সদস্য পদ অর্জন করে বাংলাদেশ।

তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য।

আরও পড়ুন: কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

তিনি আরও বলে, আমরা শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করে পরিবেশবান্ধব ও রফতানিমুখি শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি টেকসই শিল্প সমৃদ্ধ দেশে রূপান্তর করতে কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সংবলিত আন্তর্জাতিক শিল্পায়ন ত্বরান্বিত করা এখন সময়ের দাবি। এসডিজি বাস্তবায়ন বিএসটিআই জাতীয় মান সংস্থা হিসেবে সকল পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করি। সূত্র: বাসস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা