জাতীয়

ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না বলে জানিয়েছন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে গেছে

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। আমরা তাদের স্বীকৃতিও দিইনি।

আরও পড়ুন : সিন্ডিকেটে সম্পৃক্তদের ধরা কঠিন

তিনি বলেন, আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েলের টু স্টেট সলিউশন (দ্বি-রাষ্ট্র সমাধান)। আমরা মনে করি, শান্তি-সমঝোতার জন্য টু স্টেট সলিউশন না হলে এখানে শান্তি আসবে না।

মোমেন বলেন, ফিলিস্তিন ৭৩ বছর ধরে নির্যাতিত হচ্ছে। আমরা সবসময় তাদের পক্ষে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তাদের পক্ষে ছিলেন, প্রধানমন্ত্রীও তাদের পক্ষে। এটা আমাদের প্রিন্সিপল পজিশন (নীতিগত অবস্থান)। আমরা সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই।

আরও পড়ুন : রূপপুরে ইউরেনিয়ামের তৃতীয় চালান

তিনি আরও বলেন, যুদ্ধের জন্য সারা পৃথিবীই একটা ধাক্কা খাবে। সেই ধাক্কায় যদি সবার অসুবিধা হয়, তবে আমাদেরও অসুবিধা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা