সারাদেশ

টঙ্গীবাড়িতে মসজিদে হামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী মামাদুল পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণাধীন ভবনে ও ওযু খানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের হরমুজ আলি সৈয়াল ও তার ছেলে শাহীন ছৈয়াল, সোহেল ছৈয়াল, হান্নান ছৈয়াল, মামুন ছৈয়াল গংরা মঙ্গলবার সকাল ৮টার দিকে দেশীয় জুইতা, লাঠিসোটা নিয়া নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালায়।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানি

এ সময় তার পুরানো ভবনের ওযু খানার সকল পানির কলগুলো ভেঙ্গে ফেলে। ভাঙচুরে বাঁধা দিলে সে মামাদুল গ্রামের জব্বার ফকিরের মেয়ে লিপি বেগমকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে এবং সবুজ ফকিরের হাতে জুইতা দিয়ে কোপ মেরে আহত করে। আহত লিপি বেগমকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শত বছরের পুরানো মামাদুল গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে নতুন মসজিদ নির্মাণ করছে স্থানীয় সমাজের লোকজন। সবেমাত্র পিলার খুঁড়ে বেঞ্চ ঢালাইয়ের কাজ চলছে।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

স্থানীয়রা বলেন, আগের ভবনটি পুরাতন হয়ে যাওয়ায় আমরা মসজিদের পাশেই ওয়াকফকৃত জমিতে নতুন ভবন নির্মাণ করছি। এলাকার চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন আমাদের ওয়াকফকৃত ১২ শতাংশ জমি মেপে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে। আমরা নির্ধারিত সীমানার মধ্যেই মসজিদের কাজ করছি। কিন্তু তারপরেও হরমুজ আলি সৈয়াল ও তার ছেলেরা আমাদের মসজিদের নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে। আমাদের মারধর করছে।

এ ব্যাপারে মসজিদ কমিটির উপদের্ষ্টা আনোয়ার হোসেন বাউল বলেন, হরমুজ আলী সৈয়ালের ছেলেরা বাবা ( ইয়াবার) ব্যাবসা করে। এখানে মসজিদ হলে ওরা ঠিকমতো ইয়াবা ব্যবসা করতে পারবোনা তাই ওরা আমাদের ১০০ বছরের পুরাতন মসজিদটি পুনঃনির্মাণে বাঁধা দিচ্ছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর খুনিদের আনার চেষ্টা চলছে

এদিকে ঘটনার পরে হরমুজ আলি ছৈয়াল গংরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী সবুজ ফকির বলেন, হরমুজ আলি সৈয়াল ও তার ছেলেরা সকালে মসজিদে ভাঙচুর করছে। আমি ও আমার চাচাতো বোন লিপি বেগম মসজিদে ভাঙচুর করতে নিষেধ করায় ওরা আমাদের মারধর করেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা ওসি (তদন্ত) শফিউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা