সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩০

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ৩০ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

ফিরে আসা জেলেরা বলেন, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করেন। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টির অধিক মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের কিছু মাঝি-মাল্লারা অন্যান্য নৌযানে করে তীরে ফিরতে পারলেও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

সভাপতি আবুল কালাম আযাদ বলেন, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মাঝি-মাল্লা তীরে ফিরতে পারলেও অর্ধ-শতাধিক নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা