ছবি : সংগৃহিত
সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর: গত ২৯ জুলাই ঢাকা প্রবেশ পথে বিএনপির ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ আক্রমণ হামলা,নির্যাতন ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনসমাবেশ করছে জেলা বিএনপি।

আরও পড়ুন: ভালুকায় নদীতে পরে শিশুর মৃত্যু

সোমবার (৩১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক (ভিপি) হারুন অর-রশিদ।

আরও পড়ুন: রামগড়ে অবৈধ ভারতীয় মদ জব্দ

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু'র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন-বিএনপি নেতা প্রফেসর নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, ফেরদৌস আহম্মেদ মানিক, এম এ বেলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন সহ আরো অনেকে।

আরও পড়ুন: মেঘনায় সিরামিক ভর্তি লাইটার ডুবি

বক্তরা বলেন- শেখ হাসিনার খবর হয়ে গেছে, দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচিতে হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখে। ওই থেকে তাঁর পায়ের নিচের মাটি সরে যাচ্ছে ধীরে-ধীরে।

ক্ষমতা হারানো ভয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে আমাদের (বিএনপির) নেতাকর্মীদের ওপর হামলা করে। পুলিশ দিয়ে বাঁধা ও গুলি করে।

আরও পড়ুন: হাওর থেকে আটক ৩৪ শিক্ষার্থী কারাগারে

গণহারে গ্রেফতার করে আমাদের (বিএনপির) নেতাকর্মীদের। বিএনপির এ আন্দোলন চলবে। দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে বিএনপির।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা