ছবি : সংগৃহিত
সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন! 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কিশোরী প্রেমিকা।

আরও পড়ুন: সরকারী খাস জমি বাউন্ডারী দিয়ে দখল!

সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালেক মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাত মাস আগে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আকাশের (১৯) সাথে একই ইউনিয়নর ৭নম্বর ওয়ার্ডের কিশোরীর (১৮) মুঠোফোনে আলাপের জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমিক আকাশ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় এবং স্বর্ণ নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসতে বলে।

আরও পড়ুন: আ’লীগ প্রার্থী সাজ্জাদুলকে জয়ী ঘোষণা

সোমবার সকালে প্রেমিক আকাশের সাথে যোগাযোগ করে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্ত প্রেমিক মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয়।

প্রেমিকের মুঠোফোন বন্ধ পেয়ে ওই কিশোরী দুপুরের দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

আরও পড়ুন: মরে যাবো, কারো ক্ষতি করবো না : রতন

চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম. মহিউদ্দিন সোহাগ বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী কোনো পরিবার আমার কাছে অভিযোগ করেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা