ছবি : সংগৃহিত
সারাদেশ

ইউনিক মডেল স্কুল জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা!

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের ইউনিক মডেল স্কুল যাত্রা শুরুর প্রথম বছরেই এসএসসি ও সমমান পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে।

আরও পড়ুন: রংপুরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্বারকলিপি

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ইউনিক মডেল স্কুল থেকে থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫২জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ প্রাপ্তির হার ৯৮.১১% ।

এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলটির প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।

২০২২ সালে শাহজাদপুরের ভেরুয়াদহ পাইলট হাইস্কুল মাঠের দক্ষিণে ভবন ভাড়া করে শিক্ষার্থীদের সৃজনশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করে ইউনিক মডেল স্কুল।

আরও পড়ুন: বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ১ম ব্যাচের শিক্ষার্থীরাই বাজিমাত করেছে। উপজেলায় জিপিএ ৫ প্রাপ্তির হারে ৯৮.১১% নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে ইউনিক মডেল স্কুল।

শাহজাদপুরের অন্যান্য স্বনামধন্য স্কুলগুলোর মধ্যে রংধনু মডেল স্কুলের জিপিএ ৫ প্রাপ্তির হার ৯৫.০৪% (১২১ জনে ১১৫ জন), স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ্তবর্ণ মডেল স্কুলের জিপিএ ৫ প্রাপ্তির হার ৮০.৬৪% (১৫৫ জনে ১২৫ জন)।

ইউনিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বলেন, এসএসসি পরীক্ষায় আমাদের স্কুলের এটাই প্রথম ব্যাচ। সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান করা হয়। অভিবাবকদের আন্তরিকতা প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, নিয়মিত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ দরুণ এই ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: শিক্ষাকে সঠিক জায়গায় আনতে চাচ্ছি

তিনি বলেন, এই ফলাফলের জন্য সকল পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রত্যেক সদস্যের জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা। সবার সম্মেলিত প্রচেষ্টায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে।

আগামীতে শতভাগ জিপিএ ৫ অর্জন করা আমাদের লক্ষ্য থাকবে জানিয়ে প্রধান শিক্ষক বলেন, ভালো ফলাফল পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা