সারাদেশ

ভাগিনার ধাক্কায় মামার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিরোধপূর্ণ জায়গায় নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে মারামারিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৬৫) উপজেলার দক্ষিণ মোহাম্মদুপর গ্রামের খাল পাড় এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।

আটককৃতরা হলো, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের খাল পাড় এলাকার মৃত নুরুল হকের ছেলে মো.মমিনুল হক লিটন (৪০) ও তার ছেলে এবায়দুল হক আকাশ (২২)।

আরও পড়ুন : সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়ির নিহত আব্দুল কাদেরের পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ছিল একই বাড়ির তার দূর সম্পর্কের ভাগিনা লিটনের পরিবারের সাথে। সোমবার সকাল ৮টার দিকে ওই বিরোধপূর্ণ জায়গায় নতুন একটি ঘর নির্মাণ কাজ শুরু করে লিটন। এতে বাধা দেয় তার মামা বৃদ্ধ আব্দুল কাদের। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তারা দুই পক্ষ মারামারিতে জড়িতে পড়ে।

মারামারি এক পর্যায়ে ভাগিনা লিটন ও তার ছেলে আকাশের ধাক্কায় বৃদ্ধ আব্দুল কাদের পড়ে গিয়ে তার বুকে রড ঢুকে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : পাবনায় ছাত্রলীগ সভাপতির মাকে গুলির অভিযোগ

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করেছে। নিহতের মরদেহ ফেনীর একটি হাসপাতালে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা