প্রতীকী ছবি
সারাদেশ

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি : সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন।

আরও পড়ুন : পাবনায় ছাত্রলীগ সভাপতির মাকে গুলির অভিযোগ

সোমবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে নগরের লাক্কাতুরা চা বাগান এলাকায় ঝর্ণার পাশে এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান কিশোরগঞ্জের খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। তিনি নগরের কুয়ারপার সিটি আবাসিক এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন : ট্রাকভর্তি গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার সকালে লাক্কাতুরা চা-বাগান সংলগ্ন বসতির পাশে একটি ঝোপের ভেতরে আতাউরকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যার পর উধাও স্বামী

ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা