ছবি: সংগৃহীত
সারাদেশ

গৃহবধূকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের জন্য রেশমা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ এসেছে।

আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় ট্রাকচালক নিহত

শনিবার (২৯ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের উওর গেন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেশমা একই ইউনিয়নের সেরাজ মোল্লার মেয়ে।

নিহতের বাবা সেরাজ মোল্লা জানান, ৭ মাস আগে একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে সুমনের সাথে রেশমার বিয়ে হয়। বিয়ের পর সুমন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো তাকে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

সম্প্রতি সুমন ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করলে শনিবার বিকেলে অতিষ্ঠ হয়ে রেশমা বাবার বাড়িতে চলে আসে।

পরে রাত ৯ টার দিকে বিষয়টি মীমাংসা করে রেশমাকে তার বাবার কাছ থেকে নিয়ে যায় সুমন।

এ দিন মধ্য রাতেই সুমন নিহতের পরিবারকে জানায়, রেশমা অসুস্থ হয়ে মারা গেছে। বিষয়টি তালতলী থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: রুহিয়ায় নদীতে ডুবে শিশু নিখোঁজ

সেরাজ মোল্লা আরও জানান, আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলেছে। পরে আমাদের খবর দেয়, আমার মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে।

হত্যার দেড় ঘণ্টা আগেও আমার মেয়ে বাড়ি থেকে ভালো মানুষের মতো হেঁটে গেছে। কিভাবে এই মানুষ মারা গেলেঅ। নিশ্চয়ই আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর অভিযুক্ত সুমন ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের ফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: ১৩ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশের গলায় কালো দাগ রয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা