সারাদেশ

রুহিয়ায় নদীতে ডুবে শিশু নিখোঁজ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তীরনই নদীতে পড়ে তামিম হোসেন (১০) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। সে সদর উপজেলার রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ন : চট্টগ্রাম-১০ আসনে নৌকার জয়

রবিবার বিকেলে উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানি কশালগাঁও এলাকায় তীরনই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও এলাকায় তীরনই নদীতে বিকেলে তামিম তার বাবার সঙ্গে নদীর তীরে মাছ ধরার ডিরোই লাগাতে যায়। এক সময় বাবার সামনেই তামিম নদীতে পা ধোয়ার জন্য গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় প্রতিবন্ধী বাবা মনোয়ার হোসেন ছেলেকে উদ্ধার করতে না পারায় বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারে অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তামিমের সন্ধান মেলেনি।

আরও পড়ন : লেবাননে শরণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, তামিম নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই এবং রুহিয়া থানায় অবগত করি।

ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ তামিমকে উদ্ধার অভিযান শুরু করি।

আরও পড়ন : ১৩ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

তিনি আরও বলেন আমরা ইতিমধ্যে রংপুরের ডুবুরি দলকে অবগত করছি। তারা এসে আবার উদ্ধার অভিযান শুরু করবে ।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন শিশু নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ তামিমকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রংপুরের ডুবুরি দলকে অবগত করা হয়েছে। আশা করছি সোমবার সকালে ডুবুরি দল আসলে নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা