ছবি-সংগৃহীত
সারাদেশ

স্ব-পরিবারে সমুদ্র দর্শনে রাষ্ট্রপতি

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : দুই দিনের সফরে কক্সবাজার এসেছেন দেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন।

আরও পড়ুন : প্রধান বিচারপতির সাথে সিইসির বৈঠক

রোববার (২৯ জুলাই) দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে কক্সবাজারে বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পরে রাষ্টপতি তার গাড়িবহর নিয়ে কক্সবাজার সার্কিট হাউসে যান তিনি। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লাবণি পয়েন্টের একটি রিসোর্টে ওঠেন। বিকেলে সমুদ্র দর্শনের পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

আরও পড়ুন : ইসি ক্ষমতাসীন দলকে ভয় পায় না

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, গতকাল রাত যাপনের পর আজ সোমবার মেরিন ড্রাইভসহ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তিনি। আগামীকাল বিকেলেই তাঁর ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে কক্সবাজার শহরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর পরিবারের সদস্যসহ ৩০ জন কর্মকর্তা।

আরও পড়ুন : বুধবার থেকে মাঠে নামছে ১৪ দল

গত শনিবার (২৯ জুলাই) রাষ্ট্রপতি বান্দরবানের নীলগিরি পৌঁছান। সেখান থেকে রবিবার (৩০ জুলাই) হেলিকপ্টারে কক্সবাজারে আসেন। গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কক্সবাজারে এটিই তাঁর প্রথম সফর।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা