ছবি : সংগৃহিত
সারাদেশ

বোয়ালমারীতে ভ্যানের চাপায় শিশু নিহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ ভর্তি ব্যাটারি চালিত অটোভ্যানের চাপায় জারিপ শেখ (৫) নামে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: পৌরসভা মেয়রের অপসারণের দাবি

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এ ঘটনা ঘটে। জারিপ শেখ ডোবরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মোস্তফার ছেলে জারিপ শেখসহ কয়েকজন শিশু শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল।

আরও পড়ুন: যশোরে আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ লাখ কৃষক!

খেলাধুলা করার সময় চিতারবাজার থেকে পেঁয়াজ ভর্তি ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় ওই শিশুকে বাড়ির লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সাবরিনা হক টুম্পা বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকের উপর হামলা, আটক ২

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুব্রত কুমার রায় জানান, শিশুটিকে আহত অবস্থায় বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা