ছবি : সংগৃহিত
সারাদেশ

বিএনপির মহাসমাবেশে হাসনা মওদুদ অনুসারীরা 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদদীন মওদুদ অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই মহাসমাবেশ করছে বিএনপি।

আরও পড়ুন: ডোবায় মিলল শিশু ইসমাঈলের মরদেহ

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার মতিঝিল এলাকার টয়োটা বিল্ডিংয়ের সামনে থেকে মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেয়। আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হবে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, হাসনা মওদুদের নির্দেশে তার অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মী গতকাল বৃহস্পতিবার রাতেই সমাবেশস্থলে এসে হাজির হয়। তাদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এরপর শুক্রবার দুপুরের দিকে পুনরায় তারা ঢাকার মতিঝিল এলাকার টয়োটা বিল্ডিংয়ের সামনে জড়ো হয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে মহাসমাবেশস্থলে যোগ দেন।

আরও পড়ুন: পরীক্ষামূলক উৎপাদন শুরু কাল

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু নাছের, কবিরহাট পোরসভা যুবদলের আহ্বায় আবু হানিফ, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন, নুরনবী বাবর, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এরশাদ হোসেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা