ছবি : সংগৃহিত
সারাদেশ

ডোবায় মিলল শিশু ইসমাঈলের মরদেহ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গ্রামের জরিপ শেখের ছেলে ইসমাইল নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: পরীক্ষামূলক উৎপাদন শুরু কাল

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ভোরে উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইসমাইলের গায়ে কাঁদা দেখে তার মা ইসমাইল কে অনেক বকাবকি করলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলেও সে বাড়িতে না আসায় সবাই খোঁজাখুঁজি করে।

এরপর মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। পরের দিন মঙ্গলবার সকাল ৬টার দিকে তার চাচা, চাচি সহ পরিবারের আরো লোকজন বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: গৌরীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানীয়া মাদ্রাসার শিক্ষক নুরে আজাম মিলন বলেন, আমার মাদ্রাসার নাম্বার ওয়ান ছাত্র ছিলো তার মৃত্যু আমরা গভীর শোকাহত।

ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ইসমাইল,পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে থানার একটি জিডি করেন তার পরিবার। পরের দিন মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থার দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নৌকাডুবিতে ৩ বরযাত্রী নিহত

প্রাথমিক তদন্তে জানা যায় ও শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে কেউ না দেখায় সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা