ছবি: সংগৃহীত
সারাদেশ

নৌকাডুবিতে ৩ বরযাত্রী নিহত 

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপু‌র উপজেলায় বি‌য়ের দাওয়াত খে‌য়ে ফেরার প‌থে নৌকা‌ ডুবে ক‌লেজছাত্রসহ ৩ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০),কহিনুরের মেয়ে স্নেহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)। আসিফ মির্জাপুর সরকা‌রি কলেজের ‌২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: দুর্নীতি মামলার রায় ২ আগস্ট

বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন তরফপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আজিজ রেজা।

জানা গেছে, বৃহস্প‌তিবার তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপির সাথে মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল চৌধুুরীর বিয়ের দিন ছিল। এ দিন দুপুরে মাইক্রোবাসে বরযাত্রী কনের বাড়িতে চলে আসে।

আরও পড়ুন: আরও ২ জনের মৃত্যু

পরে বিকেলে বরের বাড়ির কয়েকজন শখ ক‌রে তরফপুর থেকে নৌকায় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। সে সময় নৌকায় এক‌টি সাপ দেখে এক নারী চিৎকার করে উঠেন। তখন নৌকায় হুড়োহুড়ি করার ফলে নৌকা‌টি ডু‌বে যায়। এতে বরের বড় ভাই ও চাচাতো ভাইয়ের মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাটি সন্ধ্যায় হওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার (২৮ জুলাই) সকালে তারা ঘটনাস্থলে কাজ শু‌রু কর‌বেন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা