সারাদেশ

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ৩০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

আরও পড়ুন : শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হবে

গ্রেফতার জয়নাল আবেদীন (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বড় হুজুরের বাড়ির রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকালে উপজেলার দাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত ৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ভিতরে রাখা অবস্থায় ৮টি আলাদা বান্ডেল থেকে ৩০ কেজি গাঁজা জব্দ এবং জয়নালকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবত কুমিল্লা থেকে গাঁজা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা