ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৫১) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে ও জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় যুবকের আত্মাহত্যা

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঘটনার পর মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা