সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনে মৃত্যু

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় গ্রীস প্রবাসীসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ৬ গাড়ি সংঘর্ষে আহত ২৫

নিহতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।

নিহত শফিকুলের বন্ধু মো. রাশেদ আলী বলেন, শফিকুল তার স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে শফিকুলসহ তাদের ৩ জনের মৃত্যু হয়। এতে আরও ৪ জন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাবার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ মর্গে আছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা