সংগৃহীত ছবি
সারাদেশ

কোম্পানীগঞ্জে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৬ ফেব্রুয়ারি চরফকিরা একাদশ বনাম একতা সংঘ উত্তর মুছাপুর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের। এতে পৃষ্ঠপোষকতা করছেন, সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন সোহেল ও আবু নাছের রিয়াদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে উপজেলার মুছারপুর ইউনিয়নের বাংলাবাজারে একটি রেস্তোরাঁয় ম্যাচ নির্ধারণী লটারি অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর টিম ম্যানেজার, কোচ , টিম মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা বসে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ৬ গাড়ি সংঘর্ষে আহত ২৫

টুর্নামেন্টে ফেনী-নোয়াখালী অঞ্চলের ১৬টি দল খেলবে দু্ই গ্রুপে ভাগ হয়ে। খেলা হবে নকআউটভিত্তিক। প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে।

ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে শাহ জালাল ইমনের সঞ্চালনায় টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর, টুর্নামেন্টটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করে জানিয়ে তিনি বলেন, আশা করি তরুণদের সম্পৃক্ততা আরও বাড়বে এই আয়োজনে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজটা করছি। এতে মাদক ও সন্ত্রাসমুক্ত হবে সমাজ। প্রত্যেকে মিলে সুশৃঙ্খলভাবে সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানান তিনি।

এ সময় ম্যাচ নির্ধারণী ড্রয়ের কুপন তোলেন, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, খেলা আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন রুমন প্রমূখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা