ছবি: সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে ২ ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

জেলা প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের সখীপু‌র উপ‌জেলায় এক‌টি জঙ্গল থে‌কে ২ ব্যবসায়ীর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় নিহত ২

বৃহস্প‌তিবার (২০ জুলাই) ভোরে উপ‌জেলার কাকড়াজান ইউনিয়‌নের বা‌ঘেরবাড়ী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রেজাউল ক‌রিম বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ন।

নিহতরা হ‌লেন- কাকড়াজান ইউনিয়‌নের বাঘেরবাড়ী পূর্বপাড়া এলাকার আবুল হো‌সে‌নের ছে‌লে শাহজালাল (৩২) এবং নবু মিয়ার ছে‌লে মজনু মিঞা।

আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

স্থানীয়রা জানান, শাহজালাল হা‌মিদপুর চৌরাস্তা বাজারে বিকাশের ব্যবসা করতেন। তিনি রাত সা‌ড়ে ১১ টার দি‌কে দোকান বন্ধ করে একই গ্রা‌মের মজনুর সাথে বাড়ির উদ্দেশ্য রওনা হন। পরে তা‌দের আর খোঁজ পাওয়া যায়‌নি।

আজ ভো‌রে ঐ ২ জ‌নের মরদেহ তা‌দের বা‌ড়ি থে‌কে ৩০০ গজ দূরের এক‌টি জঙ্গল থে‌কে উদ্ধার করে পু‌লিশ‌কে জানানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রা‌তে তারা ২ জন মোটরসাইকেলে করে বা‌ড়ি‌ ফেরার সময় দুর্বৃত্তরা তাদের পথ‌ আটকে হত্যা করে ফে‌লে যায়।

আরও পড়ুন: জনতার সামনে দুই নারীকে যৌন নির্যাতন!

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, রক্তাক্ত অবস্থায় তাদের মর‌দেহ পাওয়া গেছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে আছে। তবে তাদের ফেক্সিলোড ও বিকাশের দোকান লুট হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে শাহজালাল বাড়ি ফেরার সময় তার সাথে পাশের বাড়ির আরো ১ ব্যক্তি ছিলেন। ২ জন ফেরার সময় বাড়ির কাছে আসলে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মর‌দেহ ফেলে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

এ বিষয়ে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, তাদের মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা