ছবি: সংগৃহীত
সারাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: সিলেটে পর্যটকবাহী একটি মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জনতার সামনে দুই নারীকে যৌন নির্যাতন!

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট সদর উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর সন্ধ্যাগাও বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

আরও পড়ুন: পাকিস্তানে দেয়াল ধসে নিহত ১১

তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পাওরুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), সিএনজি চালিত অটোরিকশা চালক একই উপজেলার ইসলামপুরের মো. শাহজাহানের ছেলে মো. কালন (৩৫) ও পর্যটকবাহী মাইক্রোবাস চালক ঢাকার হেমায়েতপুরের বাসিন্দা আবু তাহের (৫০)।

এ ঘটনায় আহত ৫ পর্যটক হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের সোলেমান আহমদ (৪১), তার ছেলে আফনান আহমদ (৭), একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে নাসিতা নোহা (৫) ও আল আমিন (৪০)। গুরতর আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন আজ

জানা গেছে, আজ সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের সোলেমান আহমদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটে যাচ্ছিলেন।

এ সময় কোম্পানীগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা সিলেট শহরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসের একটি চাকা পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

দুর্ঘটনায় ২ টি গাড়িই পাশের হাওরের পানিতে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন এবং মাইক্রোবাসের চালক মারা যান। আহত হন মাইক্রোবাসের ৫ যাত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা