ছবি : সংগৃহিত
সারাদেশ
ফেনী প্রেসক্লাব

ভাংচুর-হামলার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

ফেনী প্রতিনিধি: ১৯ জুলাই ফেনীতে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে পুলিশ, বিএনপি ও আ'লীগের ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও ফেনী প্রেসক্লাব ভাংচুরের প্রতিবাদে কর্মবিরতি করছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন: ফসলী জমিতে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সীসা

বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মবিরতি শুরু করেন সাংবাদিকরা। দুই ঘন্টাব্যাপী চলে এই কর্মবিরতি।

প্রবীণ সাংবাদিক ডিবিসি টিভির ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাসসের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী,

আরও পড়ুন: সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি ইউসুফ আলী, সাপ্তাহিক ফেনীর সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি আলী হায়দার মালিক, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞাঁ, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, জিটিভি ও বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, সময় টিভির ক্যামরাপার্সন মীর হোসেন রাসেলসহ জেলায় কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকরা।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় নিহত ২

সাংবাদিকরা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের তীর্থভূমি। সাংবাদিকদের জন্য পবিত্র জায়গা। এই ভবনে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা।

সাংবাদিকরা বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট গেছে কারা হামলা করেছে। আমরা হামলাকারীদের গ্রেফতার দাবি করছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা