ছবি-সংগৃহীত
সারাদেশ

জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছ ধরার ট্রলারের ছাউনি থেকে ঝুলন্ত অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শনিবার (১৫ জুলাই) সকালে কলাপাড়া উপজেলার চর-গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেলের নাম- মো. খলিল (৪৫)। তিনি উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চর-গঙ্গামতি এলাকার আ. মোতালেব হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত খলিল শুক্রবার রাতে তার ভাই সাইদুলের বাসায় রাতের খাবার খেয়ে চর-গঙ্গামতি এলাকায় খালের মধ্যে নোঙর করা ট্রলারে ঘুমাতে যান। পরে শনিবার সকালে সাইদুল মাছ ধরার জন্য গিয়ে তাকে ট্রলারের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধু, ঘটক গ্রেফতার

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অনেকদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। ময়নাতদন্তের পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা