ছবি : সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে স্মরণ সভা উপলক্ষে বৃত্তি প্রদান

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের কৃতি সন্তান রাজনীতিবিদ, সমাজসেবক, সাহিত্যসেবী ও সাবেক বঙ্গীয় আইন পরিষদের সদস্য প্রয়াত আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন: সাংগঠনিক সম্পাদক ভোলার তানভীর শিকদার

শনিবার (১৫ জুলাই) তাকে স্মরণে রাখার উপলক্ষ্যে বেলা ১১টার দিকে পৌরসভার কোর্টগাঁও এলাকায় কাজী কমর উদ্দিন সরকারী ইনস্টিটিউশনের হলে রুমে ‘এক স্মরণসভা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান’ অনুষ্ঠিত হয়।

আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ ও কাজী কমর উদ্দিন সরকারী ইনস্টিটিউশন যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী কমর উদ্দিন সরকারী ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মো: জালাল উদ্দিন।

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধু, ঘটক গ্রেফতার

স্মরণ সভায় বক্তব্য রাখেন আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিক্রমপুর ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ড. সাইদুল ইসলাম খান অপু, শিক্ষক আলী নাছিম, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, সাংবাদিক মাহবুবুর রহমান, অ্যাডভোকেট হাবিবুর রহমান, কবির হোসেন প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা