ছবি : সংগৃহিত
সারাদেশ

পাবনায় সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া!

জেলা প্রতিনিধি, পাবনা: ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্ব্বোচ্চ গোলদাতাকে ঘোড়া উপহার দেওয়া হয়েছে। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠে।

আরও পড়ুন: শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, বিক্ষোভ-ভাংচুর

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে ঘোড়াটি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও বিজয়ী ও বিজিত দলকে এলইডি টেলিভিশন উপহার দেয়া হয়।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গোকুল নগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

আরও পড়ুন: লক্ষ্মীপুর পৌরসভার এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

এছাড়া সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা মুনতাসির প্রমূখ উপস্থিত ছিলেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার।

ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশিরহাট স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন হোসেন।

আরও পড়ুন: বিদেশি জাহাজ আটকাদেশ প্রত্যাহার

মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, খেলায় ঘোড়া উপহার একটা ব্যতিক্রমী ঘটনা। আমার আনন্দকে অন্য মাত্রা দিয়েছে। সবাই খুব খুশী। চেষ্টা করবো উপহারের ঘোড়াটিকে যত্নে রাখার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা