ফাইল ছবি
সারাদেশ

বিদেশি জাহাজ আটকাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে আটকাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

শনিবার (১৫ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ আটকাদেশ প্রত্যাহারের এ আদেশ দেন।

আদালতসূত্রে জানা যায়, বিদেশি ওই জাহাজটিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছে- এ বিষয়টি নজরে আনায় জাতীয় স্বার্থে হাইকোর্ট আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই জাহাজে থাকা কয়লা খালাসে কোনো বাধা নেই।

আরও পড়ুন: যমুনায় বাড়ছে পানি, আতঙ্কে চরবাসী

এছাড়াও, ওই জাহাজটি নিয়ে যে বিরোধ রয়েছে তা বাদী-বিবাদী উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করবে এবং সে বিষয়ে একটি আবেদন আদালতে দাখিল করবে বলে জানা গেছে।

এমভি পানাগিয়া কানালার নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চীনের সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে তাদের প্রতিনিধি মো. আবুল হাসান হাইকোর্টে মামলা করেন। তাদের দাবি, ওই জাহাজটি তাদের সাপ্লাই করা পেট্রোলের দাম পরিশোধ করেনি।

আরও পড়ুন: বিদেশি জাহাজ আটকের নির্দেশ

প্রসঙ্গত, গত ১২ জুলাই জাহাজটির বিরুদ্ধে ২ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২.৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এই আটকাদেশ দেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা