সারাদেশ

সুবর্ণচরে চাঁদা না পেয়ে হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ফজলে এলাহী ফজলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চরজব্বার থানা মোড়ে রুপসী মেডিসিন কর্নারের সামনের ফার্মেসীতে এ ঘটনা ঘটে।

ফজলে এলাহী ফজলু চর জুবিলী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার আসামি। তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের নেতা বলে দাবি করেন।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজলে এলাহী ফজলু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে সরাসরি রুপসী মেডিসিন কর্ণারে ডুকে চাঁদাদাবী করে গালমন্দ করতে থাকে। এসময় ফার্মেসীর মালিক মুজাহিদুল ইসলাম সোহেল তাকে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ফজলু সোহেলের উপর হামলে পড়ে ও দোকানে ভাংচুর চালায়। তার এধরনের আচরণ দেখে স্থানীয় লোকজন ও ওষুধ ক্রেতারা ক্ষিপ্ত হয়ে ফজলুকে মারধর করে। এসময় ফজলু দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে নানান ধরনের হুমকি দেয়। স্থানীয় ব্যবসায়ীরা নিন্দা প্রকাশ করে ফজলুকে আইনের আওতায় এনে বিচারের দাবি করে।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহারউদ্দিন খেলন জানান, ফজলু উপজেলা আওয়ামী লীগের কোন পদে নেই। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের দায়ভার আওয়ামী লীগ নিবে না।

আরও পড়ুন : সংবিধান না মানলে নাগরিক না

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এ ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা