ছবি-সংগৃহীত
সারাদেশ

১০ লাখ টাকার ভেজাল মধুসহ নারী আটক

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ১০ লাখ ২৫ হাজার টাকার ভেজাল মধুসহ মরিয়ম বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : সাগরে নিখোঁজ ৫ জেলে উদ্ধার

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে আশরাফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬ ড্রাম ভেজাল মধুসহ মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রণ তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা ও ক্যামিক্যাল জব্দ করা হয়।

আটক মরিয়ম বেগম কৃষ্ণনগর ইউনিয়নের মো. কামাল হোসেনের স্ত্রী।

আরও পড়ুন : ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়েন মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভেতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত চার বস্তা চিনি, চিনির মিশ্রণ তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা ও ক্যামিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা বলে জানান তিনি।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছে। অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক নারীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা