সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টিকু মিয়া চায়ের দোকান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.তামজিদ (২০) কুমিল্লা জেলার লাকসাম থানার গাজীমুরা গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তার বাবার নাম জানা যায়নি।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কুমিল্লার লাকসাম থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরো দুটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের ওপর উঠে যায়। এতে তামজিদ (২০) মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামজীদকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে দুর্ঘটায় কারো পা কারো হাত ভেঙ্গে গেছে। তবে দুর্ঘটনার শিকার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা