সারাদেশ

স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): তিন সন্তানের জননী শান্তনা আক্তারের (৩০) সঙ্গে স্থানীয় রুবেল মিয়ার (৪৪) দাম্পত্য জীবন প্রায় পনের বছরের। এ সময়ে প্রথম স্ত্রীর সঙ্গে ঘর সংসার করা অবস্থায় রুবেল বিয়ে করেন চারটি। সম্প্রতি আরও একটি বিয়ে করেন। নতুন বিয়েতে বাঁধা দিলে গৃহবধূ শান্তনার উপর আমানবিক নির্যাতন চালাতেন স্বামী।

শান্তনার প্রতিবাদের মুখে এর মাঝে চার নারীর সঙ্গে বিচ্ছেদ হলেও সর্বশেষ নারীকে ছাড়তে নারাজ রুবেল। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে শান্তনাকে পিটিয়ে গুরুতর
আহত করেন তার স্বামী, দেবর ও শশুর।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে খুদ কালীহর গ্রামে মঙ্গলবার (২০ জুন) সকালে এ নারী নির্যাতনের ঘটনাটি ঘটে।

আহত শান্তনা আক্তার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি উল্লেখিত একই ইউনিয়নের কাউরাট গ্রামের লেবু মিয়ার মেয়ে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত স্বামী, শশুর ও দেবরের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি অভিযোগ করেছেন।

শান্তনা বলেন, আমার সঙ্গে রুবেলের বিয়ে হয় প্রায় পনের বছর আগে। আমি তার প্রথম স্ত্রী। দাম্পত্য জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। আমাকে বিয়ের পর রুবেল দেশের বিভিন্ন স্থানে আরও চারটি বিয়ে করে। এরপর আমার প্রতিবাদের মুখে ওই চার নারীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। প্রায় দেড় বছর আগে সর্বশেষ আরও একজন নারীকে বিয়ে করেছে রুবেল। এসব আসাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ঘটনারদিন বেধড়ক পিটিয়ে আমাকে আহত করেন স্বামী, শশুর ও দেবর।

এ ঘটনায় গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় রুবেল মিয়ার মন্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিবার কল করা হলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ জমা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা