সারাদেশ

নাদিম হত্যায় দুই আসামির দায় স্বীকার

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন রেজাউল ও মনিরুল নামের দুই আসামি। তাদেরসহ বাকি চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : স্বাধীনভাবে নির্বাচন হয়েছে

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর আদালতে এ দায় স্বীকার করেন তারা।

পরে বাকি চার আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। বাকি আসামিরা হলেন- মিলন মিয়া, আইনাল মিয়া, গোলাম কিবরিয়া সুমন, তোফাজ্জল হোসেন।

এরআগে গত ১৭ জুন তাদেরকে চারদিনের জন্য পুলিশ রিমান্ডে নেয়া হয়েছিল বকশীগঞ্জ থানায়। পরে বৃহস্পতিবার চারদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়।

আরও পড়ুন : ইরানে বিষাক্ত মদ পানে নিহত ১৫

জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এদের মধ্যে রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির হত্যার দ্বায় স্বীকার করে আদালতে সীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর আদালতে তারা জবানবন্দী দেন। এই নিয়ে ১২ জন আসামীকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামী বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু’র রিমান্ড শেষ হবে আগামীকাল।

এ মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পাঁচ দিনে রিমান্ডের এখনো ১ দিন বাকি রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা