সারাদেশ

পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে সভা

নিনা আফরিন ,পটুয়াখালী : পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে ২২ জুন (বৃহস্পতিবার) দুপুরে কুয়াকাটা পৌর সভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) পটুয়াখালী।

আরও পড়ুন : স্বাধীনভাবে নির্বাচন হয়েছে

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিওন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরাম পটুয়াখালীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী হাফিজুর রহমান দিপু প্রমুখ। সভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পর্যটন নির্ভর বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ইরানে বিষাক্ত মদ পানে নিহত ১৫

সভায় বক্তারা পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তোলা, পরিচ্ছন্ন সৈকত, বিনোদন ব্যবস্থা, পর্যটনের শৃঙ্খলা ফিরিয়ে আনা,পর্যটক হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহণ, সৈকত ভাঙ্গন রোধে গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী ব্যাক্তিরা কুয়াকাটা পর্যটনের পরিবেশ প্রতিবেশ রক্ষা করে পর্যটন উন্নয়ন করার জন্য সুপারিশ করেন।

আরও পড়ুন : পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়ছে

সভা সঞ্চালনা করেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা