ছবি : সংগৃহিত
সারাদেশ

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল খামারির

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক গরুর খামারি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আরও পড়ুন: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

নিহত ব্যক্তির নাম আকতার হোসেন (৬৫)। তার বাড়ি বোয়ালমারী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন চতুল মধ্যপাড়া এলাকায়।

বুধবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-গোপালগঞ্জ বিশ্বরোডের মাঝিগাতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আকতার হোসেনের বাড়িতে তার একটি ছোট গরুর খামার আছে। ঈদুল আজহা উপলক্ষে খামারের ছয়টি গরু তিনি ট্রাকে করে বোয়ালমারী থেকে কুমিল্লার গরুর হাটে নিচ্ছিলেন। এ সময় তিনি নিজেও ট্রাকের পেছনে একটি চেয়ারে বসেছিলেন।

আরও পড়ুন: ভূমি কর্মকর্তা স্ত্রীর অফিস করেন স্বামী

পথিমধ্যে মাঝিগাতি নামক স্থানে পৌঁছলে ওই খানের একটি গতিরোধক স্থানে চালক গাড়ির গতি কমালে ট্রাকে বসে থাকা আকতার হোসেন ছিটকে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা