ছবি: সংগৃহীত
সারাদেশ

গোয়াল বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষক

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় গোয়াল ঘরে আগুন লাগায় কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করা গরু রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার (৬৫) নামের এক কৃষক। তাকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

বুধবার (১৪ জুন) রাত ১০ টার দিকে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ মজিবর হাওলাদার ঐ এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

স্থানীয়রা জানান, মজিবর হাওলাদারের গোয়াল ঘরে ৩ টি গরু ও ১ টি ছাগল বাঁধা ছিল। কুরবানি ঈদে গরুগুলো বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গতকাল রাতে গোয়াল ঘরে মশা দূর করতে কয়েল জ্বালিয়ে রাখেন। রাত ১০ টার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান তিনি।

এ সময় গরু বাঁচাতে গোয়াল ঘরে প্রবেশ করে বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও তার নিজের শরীরে আগুন ধরে যায়।

আরও পড়ুন : মণিপুরে মন্ত্রীর বাসভবনে আগুন

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

দগ্ধ ব্যক্তির ভাই লাভলু হাওলাদার জানান, কোরবানিতে বিক্রির জন্য বড় ২ টি গরু ছিল। আগুনে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকা নিয়ে গেছি চিকিৎসার জন্য।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

দগ্ধ ব্যক্তির ছেলে রুবায়েব জানান, আমার বাবা কষ্ট করে গরুটি লালন-পালন করছিল কোরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে। ঋণ পরিশোধ করবে ভেবেছিল। তা আর হলো না।

কৃষকের স্ত্রী আসিয়া বেগম জানান, আমরা কয়েকটি গরু ঋণ করে কিনেছিলাম। কোরবানিতে বিক্রি করে এ ঋণের টাকা শোধ করে ঘর তুলব ভেবেছিলাম। সেই কষ্ট কষ্টই রয়ে গেল।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো.ইব্রাহিম জানান, রাতেই তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হসপিটালে প্রেরণ করা হয়েছে। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা