সারাদেশ

কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গরুতে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : দক্ষতা বাড়াতে সমঝোতা স্মারক সই

বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২)।

আরও পড়ুন : গ্রিসে নৌকা ডুবি, ৭৮ অভিবাসীর মৃত্যু

আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সরদার গ্রুপের ফরিদ খসরুর গরু বজলু মালিথার ক্ষেতের পাটগাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা চালানো হয়। সর্দার গ্রুপের লোকজন মালিথা গ্রুপের লোকজনের ওপর গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে চারজনকে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনার বক্তব্যের প্রতি চীনের সমর্থন

দৌলতপুর থানার ওসি মজিবর রহমান জানান, গরুতে জমির পাট খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা