ছবি: সংগৃহীত
সারাদেশ

জিএমপি কমিশনার হলেন মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক : ডিআইজি মো. মাহবুব আলম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন : নতুন নিষেধাজ্ঞা আসার কারণ নেই

বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জন নিরাপত্তা বিভাগের ২৫ এপ্রিল স্মারকের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৮ মে স্মারকের পরিপ্রেক্ষিতে বিসিএস পুলিশ ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদে বদলি ও পদায়ন করা হলো।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিনের (এপিবিএন) ডিআইজি এবং এপিবিএনের ডিআইজি মো. মাহবুব আলমকে জিএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হলো। ৩১ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগ দান করেন। তিনি এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে রিকশা পেলেন ৪০ জন

২০২২ সালের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএনের ডিআইজি করা হয়। এছাড়া তিনি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), টাঙ্গাইলের পুলিশ সুপার এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পুলিশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২ বার রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম এবং ১ বার বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম পান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা