সারাদেশ

সমুদ্র থেকে ২১ জেলেকে উদ্ধার

এম.এ আজিজ রাসেল : গভীর সমুদ্র থেকে ২১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বুধবার (৩১ মে) বেলা ১২টার দিকে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান বিএন জানান, গত ১৬ মে এক ভি জুনায়েদ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। এক পর্যায়ে ট্রলারটি বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত ৩০ মে বিকল হয়ে যাওয়া। মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে অবগত করে। এসময় গভীর সমূদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা এর অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), পিপিএম, বিএন এর নেতৃত্বে তৎক্ষনাৎ সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বুধবার ১২টার দিকে মাছ ধরার ট্রলার সহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড।

বুধবার বিকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। তাঁদের বিকল বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই ভোলা জেলার মনপুরা থানার বাসিন্দা। পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি উদ্ধারের পর ট্রলারটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা