সারাদেশ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি

নিহতের নাম পরিতোষ পাল (৭০)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। একই ইউনিয়নের বাইখির নামক স্থানে বুধবার (৩১ মে) বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী রেলস্টেশনের বুকিং অফিসার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : কাউকে জিতিয়ে দেওয়া ইসির দায়িত্ব নয়

জানা যায়, পরিতোষ পাল নামের ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়েন। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরবর্তিতে রাজবাড়ী থেকে আসা রেলওয়ে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা