ছবি : সংগৃহিত
সারাদেশ

দোকান পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন : ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

মঙ্গলবার (৩০) মে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী জাহিদ হাসান এর ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

জাহিদ হাসান জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য ভারতে আছেন। ঈদুল আযহাকে সামনে রেখে তিনি দোকানে ১০ লাখ টাকার কাপড় এনেছেন।

এছাড়া তার অন্য তিন দোকানের পাঞ্জাবিসহ মালামাল এই দোকানটিতে ছিল। ঋণ নিয়ে তিনি দোকানে মালামাল উঠিয়েছে। আগুনে পুড়ে তার ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

মার্কেটের নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, হঠাৎ দোকানটিতে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ফায়ার সার্ভিসকে ফোনে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই।

আরও পড়ুন : নিহত আ’লীগ নেতার দাফন সম্পন্ন

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা