সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে আগুন

নিহত শিশু, জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে।

শিশুর বাবা রাসেল মিয়া জানান, আমার ৫ মেয়ের মধ্যে খাদিজা ৪র্থ সন্তান। রোববার ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন আমার মেয়েরা বাইরে খেলছিলো। এর কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখেন লোকজন। এর পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেলো ২ বোনের

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এই ঘটনাটি আমাদের কেউ এখনও জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা