সংগৃহীত ছবি
সারাদেশ

সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে আগুন

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শহরের সুলতানপুরে ফ্রিজ বিস্ফোরিত হয়ে এসবিএসি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহত হয়নি।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: এলপিজি বহনকারী জাহাজে আগুন

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মূলত ব্যাংকের ভেতরে থাকা ১টি ফ্রিজ বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এরপর খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কিন্তু ব্যাংকের ভল্ট এবং অন্যান্য জিনিসপত্র অক্ষত রয়েছে।

এসবিএসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার জিএম আব্দুল কাদের জানান, শনিবার রাতে ভবনের পেছনের বাড়ি থেকে ধোঁয়ার একটি কুণ্ডলী দেখে বাড়ির লোকজন সিকিউরিটি গার্ড মামুন গাজী ও ইউনুস আলীকে এই বিষয়টি জানায়। এর পরবর্তীতে সিকিউরিটি গার্ডরা আমাকে জানালে আমি তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসে খবর দেই। এর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কিচেনে থাকা ১টি ফ্রিজ পুড়ে গেছে। কিন্তু ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা