সারাদেশ

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সহসাই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই তাপপ্রবাহ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন : ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত

বুধবার আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে আসার গড় সময় জুনের মাঝামাঝি। আগামী তিনদিনের মধ্যে মৌসুমি বায়ু টেকনাফ উপকূলে পৌঁছাতে পারে। যদি মৌসুমি বায়ু জুনের মাঝামাঝি সময়ের মধ্যেও বাংলাদের উপকূলে না আসে তখন বলা যাবে যে দেরি হচ্ছে।

তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে পৌঁছানোর পর ১০-১৫ দিন লাগে সারাদেশে বিস্তার লাভের জন্য। এবার মৌসুমি বায়ু নর্মাল অনসেট (স্বাভাবিক বিস্তার লাভ) হবে।

আরও পড়ুন : কাউকে জিতিয়ে দেওয়া ইসির দায়িত্ব নয়

শাহীনুল ইসলাম আরও বলেন, আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে। তবে আরও কিছুটা সময় লাগবে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা