সারাদেশ

আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি

গ্রেফতারকৃত যুবকের নাম মো. মানোয়ার শিকদার। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে। বোয়ালমারী থানাসহ আশপাশের থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার গভীর রাতে ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে আটক করেন।

আরও পড়ুন : নতুন নিষেধাজ্ঞা আসার কারণ নেই

এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ২টি রামদাসহ ৮৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করেন ফাঁড়ি পুলিশ।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আটক মানোয়ার শিকদার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত হয়ে ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেপ্তার করছে পুলিশ।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা