ছবি : সংগৃহিত
সারাদেশ

চা-দোকানে বাস, চালক নিহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চা-দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক উত্তম কুমার (৪৫) নিহত হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিককে হত্যার হুমকি

সোমবার (২৯ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক উত্তম কুমারের বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানা যায়, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী বাসটি গাইবান্ধায় যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী পৌরসভার সরকার ফিলিং স্টেশন এলাকায় বাসের সামনের ডান পাশের চাকা পাংচার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

একপর্যায়ে বাসটি পাশের চা-দোকানে ঢুকে যায়। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। সৌভাগ্যক্রমে চা দোকাদান জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সামনের অংশে চাপা পড়া চালকের লাশ উদ্ধার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা