ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেক্টর আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা ২০২৩ (৫৪ বিজিবি) বাঘাইহাট ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মঙ্গলবার (৩০ মে) খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধূলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনদিন ব্যাপী খাগড়াছড়ি জেলা ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টরের অধীন ৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়ন থেকে ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেণিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) চূড়ান্ত প্রতিযোগিতা শেষে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১টি তাম্র পদক পেয়ে রানার্স আপের গৌরব অর্জন করেন।

আরও পড়ুন : ৫ দফা দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

এছাড়াও রিয়েল শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর সিপাহী মইনুর রহমান, শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) সিপাহী মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন ৩ বিজির অধিনায়ক, ৭ বিজিবি অধিনায়ক, ২৭ বিজিবি অধিনায়ক, ৩২ বিজিবি অধিনায়ক, ৫৪ বিজিবি অধিনায়ক, ৩২ বিজিবি অধিনায়কসহ অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা