ছবি-সংগৃহীত
সারাদেশ

চিড়িয়াখানার হরিণ চুরি করে জবাই

জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মধুটিলা ইকোপার্কের চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে বনবিভাগ।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রোববার (২৮ মে) রাতে হরিণটিকে জবাই করে খেয়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক বাদশা মিয়াকে (৩৫) মঙ্গলবার (৩০ মে) শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্কের ভেতরে চিড়িয়াখানায় দুটি হরিণ ছিল। বেশকিছু দিন আগে একটির মরদেহের অংশ বিশেষ পাওয়া যায় পার্কের ভেতরে। এ সময় ওই হরিণটি শিয়াল খেয়ে ফেলেছে বলে জানান বন কর্মকর্তারা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

এদিকে রোববার রাতে চিড়িয়াখানায় থাকা একটিমাত্র চিত্রা হরিণটি বাতকুচি নামাপাড়া এলাকার কিছু দুর্বৃত্ত মিলে চুরি করে জবাই করে ভাগ-বাটোয়ারা করে নেয়। সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বনবিভাগের লোকজন তদন্তে নামেন। পরে একই দিন সকালে বাতকুচি বাজার থেকে বাদশা মিয়াকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাদশার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে গুলিবিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

বনবিভাগের তথ্যমতে, প্রাপ্ত বয়স্ক হণিটির ওজন ৫০ কেজির ওপরে ছিল। এ ঘটনায় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বাদশাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তবে হরিণ জবাইয়ের ঘটনায় ৭ থেকে ৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা